অনলাইন লেখক সমাবেশ সচলায়তনে নিম্নলিখিত নীতিগুলি অনুসৃত হবে।
১. সচলায়তন বেশ কিছু বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিসংগ্রাম ও অসাম্প্রদায়িকতার মতো বিষয়গুলিকে আক্রমণ করে লেখা পোস্ট, মন্তব্য বা অন্যান্য উপাদান সচলায়তন থেকে মডারেটরবৃন্দ যে কোন সময় অপসারণ করতে পারেন।
২. সচলায়তনে প্রকাশিত লেখাগুলি ৭২ ঘন্টার জন্যে অনন্য থাকতে হবে, এবং অন্য কোন কমিউনিটি ব্লগে প্রকাশিত হতে পারবে না। মুদ্রিত মাধ্যম বা বিচ্ছিন্ন ব্যক্তিগত ব্লগে প্রকাশের ক্ষেত্রে এ নিয়মটি প্রযোজ্য নয়। অন্য কোন কমিউনিটি ব্লগে সম্প্রতি প্রকাশিত লেখা সচলায়তনে প্রকাশিত হবে না।
৩. সচলায়তনের সদস্য হিসেবে একে অপরের প্রতি দলবদ্ধ আক্রমণ, অশিষ্ট মন্তব্য প্রভৃতি থেকে বিরত থাকতে হবে। কোন সদস্য আক্রান্ত বোধ করলে তাঁর করা অভিযোগের ভিত্তিতে মডারেটর সেই আক্রমণাত্মক পোস্ট, মন্তব্য বা উপাদান সরিয়ে দিতে পারেন।
৪. কপিরাইট লঙ্ঘন করে, এমন কোন উপাদান সচলায়তন ধারণ করতে সম্মত নয়। পোস্ট বা মন্তব্যে অন্যত্র প্রকাশিত উপাদান ব্যবহার করলে তার সূত্র উল্লেখ করা প্রয়োজন।
৫. মডারেটররা তাৎক্ষণিকভাবে কোন সিদ্ধান্ত নিয়ে এই নীতিমালা প্রয়োগ করতে পারেন। এ জন্যে রেফারেন্স হিসেবে এই নীতিমালা দ্রষ্টব্য।
৬. নীতিমালা লঙ্ঘিত হলে মডারেটরদের পক্ষ থেকে সদস্যরা সে সম্পর্কে অবগত হবেন। বারংবার লঙ্ঘনের ঘটনা ঘটলে সদস্যের অধিকার সীমিত করা হতে পারে, ক্ষেত্রবিশেষে সদস্যাবস্থা বাতিল করা হতে পারে।
লেখকেরা যদিও স্বাধীন তথাপি, সচলায়তনে নিম্নোক্ত বিষয়গুলোকে জোরালো ভাবে নিরুৎসাহিত করা হচ্ছে:
* ধর্মপ্রচার
* রাজনৈতিক দলের বা কোন নেতার পক্ষে প্রচার
* বিনানুমতিতে বিজ্ঞাপন প্রচার
* যুক্তি ও রেফারেন্স ব্যতীত আলোচনা বা অভিযোগ বা সমালোচনা
* যেকোন সময় ১ম পাতায় ২টির বেশী পোস্ট দৃশ্যমান হওয়া (বেশী পোস্ট করলে সব পোস্টকে ১ম পাতায় দেখানো থেকে বিরত থাকুন)
* ইচ্ছাকৃতভাবে ফ্লাডিং করা
* অশ্লীল লেখা পোস্ট করা (অশ্লীলতার সংজ্ঞা নিরূপণে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত)
* সাম্প্রদায়িক / বর্ণবাদী / লিঙ্গবাদী / অবমাননাকর লেখা ও মন্তব্য
* ব্যক্তিগত আক্রমণ
* উস্কানিমূলক, বিদ্বেষ, কোন্দল বা হিংসাত্মক লেখা
* বিনানুমতিতে বা বিনারেফারেন্সে কারও লেখা বা কর্ম প্রকাশ করা
* অমার্জিত ভঙ্গিতে যেকোন প্রকাশ যা বক্তব্যকে হালকা করে, লেখার মান ক্ষুণ্ণ করে
* নিক, ব্লগের প্রোফাইল ও ছবিতেও উপরোক্ত ধারাগুলো প্রযোজ্য হবে
* ইন্টারনেটে প্রকাশিত লেখার পুনর্প্রকাশ
* সচলায়তনকে প্রকাশিত লেখার আর্কাইভ হিসাবে ব্যবহারের চেষ্টা
সচলায়তন বাংলাদেশের অভ্যুদয়, এ দেশের ইতিহাস ও ঐতিহ্য, আবহমান বাংলার সংস্কৃতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক উদারচিন্তার প্রতি শ্রদ্ধাশীল। সম্মানিত ব্লগার ও পাঠকদেরকে সচলায়তনের মূল উদ্দেশ্য ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে অসাধারণ সব লেখায় সচলায়তনের অঙ্গন পরিপূর্ণ করে তোলার আহবান জানাই।
আপনাদের সহযোগিতার জন্যে অশেষ ধন্যবাদ।
সচল থাকুন, সচল রাখুন।
